Skip to content

নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণে নিতে আওয়ামীলীগের এ তাণ্ডব: রিজভী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ উপজেলার নির্বাচনের বিভিন্ন জায়গায় ১৯ দলীয় জোট নেতাকর্মীদের মারপিট ও কুপিয়ে হত্যা করেছেন আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা। এর সঙ্গে যোগান দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলে অভিযোগ করেছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ।

শনিবার বেলা ১১টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল নিজেদের নিয়ন্ত্রণে নিতে তারা এমন তাণ্ডব চালিয়েছে।

তিনি বলেন, উপজেলা নির্বাচনের আগের ধাপগুলোতে যে সকল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোতেও তারা তাণ্ডব চালিয়েছিলো। তাণ্ডব চালিয়ে যেসব উপজেলায় ভোটারদের নিয়ন্ত্রণে নিতে পারেনি সেখানেই ১৯ দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করে।

সরকার দেশে গণতন্ত্র বিরোধী আচরণ করছে বলেও অভিযোগ করেন রিজভী আহমদ।

এ সরকারে অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারেনা। প্রশাসনের সহযোহিতায় এসব তাণ্ডব চালিয়ে যাচ্ছে সরকার দলের লোকজন। প্রশাসনের সহযোগিতার তীব্র নিন্দা জানান রিজভী। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫