Skip to content

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ৭টায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ।

এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান হিসেবে সভাপতিমণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, আজকের এই দিনটি জাতীয় শিশু দিবস হিসাবেও আড়ম্বরপূর্ণভাবে পালিত হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫