Skip to content

ইরাকের উপ-প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অল্পের জন্য বন্দুকধারীদের হাত থেকে বেঁচে গেলেন ইরাকের উপ-প্রধানমন্ত্রী সালে আল মুতলাক। শুক্রবার দেশটির পশ্চিম বাগদাদের আবুগারীব এলাকায় একদল বন্দুকধারী তার ওপর আক্রমণ করে। এ ঘটনায় একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে বন্দুকধারীরা পালিয়ে যায়।

মি. মুতলাক নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন তার সহকারী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫