স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ব্রিজের কাছে পিকআপ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২৫ বছর বয়সী পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পৌনে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তাগামী একটি পিকআপ ও বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালকসহ কমপক্ষে ৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল মামুন অজ্ঞাত পরিচয়ের পিকআপ চালকের মৃত্যু নিশ্চিত করেন।
এ বিষয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে কেউ মারা যায়নি।
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
আপডেট :April 29, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
