Skip to content

সৌদিতে আগুনে পুড়ে ১১ বাংলাদেশি নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সৌদি আরবের রিয়াদের শিফা সানাইয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।

হিলা নামে ওই সোফা কারখানায় ১৩ জন বাংলাদেশি এবং দুইজন ভারতীয় মোট ১৫ জন শ্রমিক কাজ করতেন।

সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার মো. সেলিম (৩৫), মো. মাসুম, বাহাউদ্দিন (৩১) ও মতিউর রহমান (৩২), তিতাস উপজেলার মো. জালাল (৩৫), নাজির হোসেন (৩৫), রাজু হোসেন ও মো. শাহালম (৩৫), মেঘনা উপজেলার আ. গাফ্ফার (৩২) এ ৯জন কুমিল্লার।

এ ছাড়া নিহত জাকিরের (৫৫) বাড়ি ফেনী ও আফতাবের (৪৫) বাড়ি মাদারীপুর জেলায়।

নিহত ভারতীয় দু’জনের নাম ইসরার (২৫) ও ওয়াসিম (৩৫)।

নিহতরা সবাই ওই কারখানাতেই থাকতেন। ঘটনার সময় তারা কাজ শেষে কারখানায় বিশ্রাম নিচ্ছিলেন বলে জানা গেছে।

মৃতদেহগুলো আগুনে পুড়ে বিভৎস হয়ে গেছে বলে সূত্র জানায়।

বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫