Skip to content

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি জোট

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ৫৪৩টি আসনের মধ্যে প্রাথমিক ফলাফলে ৩২১টি আসন পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি জোট। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৬৭টি আসন। এছাড়া অন্যান্য দলগুলো ১৫৩টি আসন পেয়েছে।

শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

ভারতীয় সময় সকাল আটটা থেকে ৯৮৯টি ভোট গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। বিকেল ৫টার মধ্যে ভোট গণনা শেষ হবে।

নির্বাচনে ৬৬ শতাংশ ৩৮ শতাংশ ভোট পড়েছে, যা ভারতের সাধারণ নির্বাচনের রেকর্ড।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫