Skip to content

মুন্সিগঞ্জের মেঘনায় লঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৬, বহু নিখোঁজ

স্টাফ রিপোর্টার ॥ মুন্সীগঞ্জের কাছে মেঘনা নদীতে লঞ্চডুবিতে এ পর্যন্ত ৩৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তিনটি লাশ এবং দুইটার দিকে একটি লাশ উদ্ধার করা হয়। এদিকে রাত ১১টার দিকে তিনটি লাশ উদ্ধার করে ডুবুরিরা। এর আগে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ২৯টি লাশ উদ্ধার করা হয়েছিল।

এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। স্বজনদের খোঁজে নদীর তীরে অপেক্ষা করছেন অসংখ্য মানুষ। উদ্ধার কাজের ধীরগতিতে ক্ষুব্ধ হয়ে ওঠেছে নিখোঁজ যাত্রীদের স্বজনরা।

তিন শতাধিক যাত্রী নিয়ে এম ভি মিরাজ-৪ নামের লঞ্চটি বৃহস্পতিবার ঢাকা থেকে শরিয়তপুরের সুরেশ্বরে যাওয়ার পথে বেলা সাড়ে ৩টা নাগাদ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫