স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার অদূরে কামরাঙ্গী চর মেডিকেল মাঠ কুড়ের ঘাট এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কামরাঙ্গী চর থানার এসআই রায়হান আহমেদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে একজন নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।
আগুনে সৃষ্ট ধোঁয়ায় তিনি মারা যান। আহতরা হলেন- শাহীন, রুবেল ও সোহাগ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর জীবন মিয়া জানান, খবর পেয়ে লালবাগ থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কী কারণে এবং কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি দমকল বাহিনী।
