Skip to content

আগারগাঁওয়ে আ’লীগের ৪১ নং ওয়ার্ড সভাপতিকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে বিএনপি বাজারে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪১ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম (৩৫) নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রথমে গুরুতর আহত অবস্থায় তাকে অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতালে) নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শেরে বাংলানগর থানার ডিউটি অফিসার শামসুল আলম বলেন, রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম আগারগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন।

তিনি বলেন, এর চেয়ে বেশি কিছু আমাদের পক্ষে আর জানা সম্ভব হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫