বাংলাভূমি২৪ ডেস্ক ॥ স্বল্প সম্পদ নিয়ে বাংলাদেশের শিশুদের যেভাবে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে তা বিস্ময়কর। নিঃসন্দেহে শিশুস্বাস্থ্যখাতে এ দেশের অগ্রগতি প্রশংসাজনক। আর তা সম্ভব হচ্ছে চিকিৎসকদের আন্তরিকতা ও নিষ্ঠার ফলে।’শিশু স্বাস্থ্যখাতে বাংলাদেশের উন্নতি বিস্ময়কর’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগ পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে ১১ টা পর্যন্ত তিনি এ বিভাগের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ড্যান মজীনা শিশু সার্জারি বিভাগের প্লে কর্নারে যান। সেখানে কিছুক্ষণ বাচ্চাদের সাথে খেলা করেন। এ সময় বিভাগের প্রধান ডা. তাহমিনা বানু একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ওয়ার্ডের কার্যক্রম তুলে ধরেন।
চমেক হাসপাতালে শিশুদের উন্নত সেবা প্রদানের জন্য মজীনা প্রতিষ্ঠানের পরিচালক, শিশু সার্জারি বিভাগের প্রধান ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘স্বাস্থ্যখাতে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করেছে। ভবিষ্যতেও এ খাতে এ দেশের জনগণের পাশে থাকবো আমরা।’
এ প্রসঙ্গে অধ্যাপক তাহমিনা বানু সমকালকে বলেন, ‘কিছুদিন আগে আমি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়েছিলাম এ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের কার্যক্রম পরিদর্শন করার জন্য। এরই অংশ হিসেবে তিনি এখানে আসেন। এ বিভাগে শিশুদের অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় চিকিৎসা দেওয়া হয় জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।’
চমেক অধ্যক্ষ ডা. সেলিম মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমাদের হাসপাতালের অনেক চিকিৎসক যুক্তরাষ্ট্র থেকে উন্নত প্রযুক্তি সম্বন্ধে জ্ঞান লাভ করেন। তাদের দেশেরও অনেক গবেষক এদেশে এসে জ্ঞান আহরণ করেন।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি, চমেক অধ্যক্ষ সেলিম মুহাম্মদ জাহাঙ্গীর, শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. তাহমিনা বানু ও ওই ওয়ার্ডের চিকিৎসকরা।
‘শিশু স্বাস্থ্যখাতে বাংলাদেশের উন্নতি বিস্ময়কর’
আপডেট :August 23, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
