Skip to content

বাংলাদেশে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হবে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা বলেছেন, চামড়াজাত দ্রব্য রফতানি করে বাংলাদেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশে পরিণত হবে। দেশটি পৃথিবীর সেরা রফতানিকারক দেশে পরিণত হবে।
বুধবার সকালে গাজীপুরের কুনিয়ায় ফরচুনা গ্রুপের কারখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মজীনা বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ অর্থনীতিতে এশিয়ার বাঘে পরিণত হবে। আর এটা চামড়াজাত দ্রব্য রফতানির মাধ্যমে এটা সম্ভব।
এসময় ফরচুনা গ্রুপের চেয়ারম্যান এম আবু তাহের, প্রধান নির্বাহী ফয়েজ তাহের, পরিচালক ফয়সাল তাহের এ সময় উপস্থিত ছিলেন।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫