বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ৩৩তম বিএসএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের মধ্য থেকে শূন্য পদের চেয়ে বেশি নিয়োগ দেয়ায় অনেককে ওএসডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সুনির্দিষ্ট নীতিমালা মেনে ছয় হাজার ২৯ জন চিকিৎসকের পদায়ন হয়েছে। শূন্য পদের চেয়ে চিকিৎসকের সংখ্যা বেশি হয়েছে। বেতন-ভাতা উত্তোলনের সুবিধার জন্য অতিরিক্ত চিকিৎসকদের ওএসডি হিসেবে বিভিন্ন উপজেলায় সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসক-সংকট দূর করার জন্য এই আদেশ জারি করা হয় বলে মন্ত্রণালয়ের দাবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অ্যাডহক ভিত্তিতে আগে নিয়োগ পাওয়া যেসব চিকিৎসক বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছিলেন, তারা যেন সুষ্ঠুভাবে তাদের কোর্স সম্পন্ন করতে পারেন, সে জন্য তাদের আগের জায়গায় পদায়ন করা হয়েছে।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
পদের চেয়ে নিয়োগ বেশি তাই ওএসডি চিকিৎসক
আপডেট :August 28, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
