Skip to content

চবিতে এবার শ্রেণীকক্ষের তালায় সুপারগ্লু

বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ॥ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা ধর্মঘটের সপ্তম দিনে ককটেলের পর এবার ক্লাস রুমে তালায় সুপারগ্লু দিয়েছে অবরোধকারীরা। রোববার সকাল আটটার দিকে দায়িত্বরত কর্মচারীরা তা দেখতে পায় বলে জানা যায়।
বিশ^বিদ্যালয় সূত্রে জানা যায়, কে বা কারা রাতের অন্ধকারে বিশ^বিদ্যালয়ের কলা, বিজ্ঞান এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ-এর সবগুলো শ্রেণী কক্ষে তালায় সুপারগ্লু লাগিয়ে দেয়। সকালে তালা খুলতে এলে তা দেখতে পায় দায়িত্বরত কর্মচারীরা।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা ধর্মঘটে শিবিরের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাই ছাত্রশিবির এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌলা বলেন, কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যারা একাজ ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এব্যাপারে জানতে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় ক্লাস পরীক্ষায় কোনো সমস্যা হবে না।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল, শাহজালাল হল ও শাহ আমানত হলে বৈধ শিক্ষার্থীদের তুলে দেয়ার দাবিতে আবাসিক শিক্ষার্থীদের ব্যানারে ধর্মঘটের ডাক দেয় গত ৩১ শে আগস্ট। ধর্মঘটের সপ্তম দিন অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫