বিনোদন ডেস্ক ॥ ‘বুম’ ছবির ব্যর্থতার কারণে ক্যাটরিনাকে হতাশা থেকে বলিউডে সফলতা পেতে প্রথম সাহায্য করেন সালমান খান। প্রেমের সম্পর্কও গড়ে ওঠে দু’জনার মধ্যে। তাদের প্রেম না টিকলেও বলিউডে টিকে গেছেন ক্যাটরিনা কাইফ। তারপর ক্যাটরিনা কাইফ সুযোগ করে নেন বলিউডের কিং খান শাহরুখের সঙ্গে। ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে অভিনয়ের পর শাহরুখের সঙ্গেও সখ্যতা বাড়ে ক্যাটের।
এবার বলিউডের আরেক খান, তিনি হলেন পারফেক্টশনিস্ট আমির খান। তিনিও অনেকটা দুর্বল হয়ে পড়েছেন ক্যাটরিনা কাইফের প্রতি। রোজকার শুটিং জলদি শেষ হলেও রাত ৩টা পর্যন্ত ক্যাটরিনাকে নানা বিষয়ে টিপস দেন আমির খান। আরও শেখাচ্ছেন কীভাবে ‘ধুম থ্রি’র ক্যাম্পেইন করতে হবে।
আমির খান ও ক্যাটরিনা দু’জনেরই জন্যই ছবিটি এ বছর মুক্তি পাচ্ছে না। আর না পাওয়ার কারণে ক্যাটরিনা অনেকটা হতাশ থাকলেও আমির খানের জন্য এখন ক্যাট নতুন কোনো অংকে মেতে উঠেছেন। আমির খান তার স্ত্রী কিরণ রাওয়ের চলচ্চিত্র ‘শিপ অব থিসাস’-এর বিশেষ প্রদর্শনেও ক্যাটরিনাকে নিয়ে যান। এবার দেখা যাক ক্যাটরিনা বলিউডের এই আরেক সেরা খানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা কতদূর গড়াতে।
ক্যাটরিনা-আমিরের রোমান্স
আপডেট :July 18, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
