বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নিজের ৫ মেয়ে ও নাতনিকে লাগাতার ধর্ষণ করার অভিযোগে ৬৪ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাবুলাল ধাকার। বুধবার ভরতপুরের বায়ান শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাবুলালকে সমর্থন করার জন্য তার স্ত্রী শকুন্তলাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বায়ান পুলিশ স্টেশনের এসএইচও অশোক চৌহান। আসামিদের৩১ জুলাই পর্যন্ত আইনি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। গত ২০ বছর ধরে নিজের ৫ মেয়েকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ রয়েছে বাবুলালের বিরুদ্ধে। রয়েছে ৩ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগও। সোমবার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মেয়েরা। কীভাবে বাবা তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালাত তার বিস্তারিত বিবরণ তাঁরা দিয়েছেন অভিযোগে। তাঁদের মাও বরাবরই বাবাকেই সমর্থন করে এসেছে বলেও জানিয়েছেন মেয়েরা। অভিযোগ, বয়ঃসন্ধির সময় থেকে শুরু করে বিয়ের পরও তাঁদের বাবার বিকৃত কামের শিকার হতে হয়েছে। বিয়ের আগে দুই মেয়ে বাবার দ্বারা গর্ভবতীও হয়ে পড়েছিলেন। পরে গর্ভপাত করান তাঁরা। ভরতপুরের পুলিশ সুপারিন্টেনডেন্ট অংশুমান ভোমিয়া জানান, এক মেয়ে বিয়ের মাত্র ১৫ দিন আগে গর্ভপাত করাতে বাধ্য হন। এমনকী, নিজেদের অপরাধ ঢাকতে মেয়েদের ও তাদের শ্বশিরবাড়ির ওপরও দোষ চাপিয়েছেন বাবুলাল-শকুন্তলা। তবে অভিযোগকারিনীদের পাশে থাকার জন্য তাঁদের স্বামীদের বাহবা দিয়েছেন ভোমিয়া।
নিজের ৫ মেয়ে ও নাতনিকে লাগাতার ধর্ষণ: বাবা-মা গ্রেফতার
আপডেট :July 18, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
