Skip to content

মানহানি মামলায় ফখরুলের অব্যাহতির আবেদন

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামকে পাগল বলার ঘটনায় দায়ের হওয়া একটি মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজিরা দিয়েছেন।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এ হাজিরা গ্রহণ করেন।
এদিন তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানানো হয়েছে।

আদালতে আসামি পক্ষের আইনজীবীরা ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারায় বিগত পাঁচটি তারিখে বাদীর আদালতে হাজির না থাকায় আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেন। বিচারক এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

উল্লেখ্য, ২০১০ সালের ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক ১৮ জুলাই ঢাকার সিএমএম আদালতে মানহানি মামলা দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫