কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাপাসিয়ায় পোল্ট্রি শিল্পকে রক্ষার জন্য বাড-ফ্লু রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে গতকাল রবিবার সন্ধায় উপজেলার চাঁদপুর বাজার চৌরাস্তায় একটি স্প্রে সেন্টারের উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর পোল্ট্রি খামার কল্যাণ কমিটির উদ্দ্যেগে এয়াজিত স্প্রে সেন্টারের উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। এ সময় স্প্রে সেন্টারের কার্যক্রম সম্পর্কে খামারিদের মাঝে বিস্তারিত আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি আঃ রহমান (বোরহান), সাধারন সম্পাদক শহীদুল্লা খাঁ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ মোঃ বাচ্ছু মোড়ল ও সাইদুর রহমান, বাবুল প্রমুখ।
কাপাসিয়ায় বার্ড-ফ্লু রোগ নিয়ন্ত্রণে স্প্রে সেন্টার
আপডেট :December 29, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
