বিনোদন ডেস্ক ॥ হলিউড গায়ক জাস্টিন বিবারকে নির্বোধের মতো আচরণ বন্ধ করে কয়েকদিনের জন্য সঙ্গীতাঙ্গন থেকে ছুটি নিয়ে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন কণ্ঠশিল্পী, অভিনেত্রী ও লেখক মাইলি সাইরাস।
দি সান সূত্রে জানা যায়, গত কয়েক মাসে বিভিন্ন স্থানে বিবারের উদ্ভট সব আচরণের কারণেই এমন উপদেশ দিলেন বিশ বছর বয়সী মাইলি।
তিনি বলেন, ‘বিবারের উচিত এখন একটা ব্রেক নেওয়া। মানুষ তাকে ভালোবাসে আর সে নির্বোধের মতো ব্যবহার করেই যাচ্ছে। একজন বন্ধু হিসেবে আমি চাই বিশ্বব্যাপী তার যে জনপ্রিয়তা রয়েছে তা অুণ্ণ থাকুক। তার ইদানীংকার আচরণ খুবই বিপজ্জনক।’
এদিকে একের পর এক অঘটন ও উদ্ভট সব কান্ড করেই চলেছেন হলিউড গায়ক জাস্টিন বিবার। সর্বশেষ নাইট কাবে এক লোকের মুখে থুতু দেওয়ায় মামলা হয়েছে তার বিরুদ্ধে।
বিবারকে বিশ্রামের পরামর্শ দিলেন মাইলি
আপডেট :July 23, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
