Skip to content

হোটেল থেকে বিতাড়িত হলেন অ্যামান্ডা

বিনোদন ডেস্ক ॥ মাদক সেবনের জন্য হোটেল থেকে বিতাড়িত হলেন হলিউড চলচ্চিত্র ‘হোয়াট এ গার্ল ওয়ান্টস’ এবং ‘শিজ দ্য ম্যান’ এর মাধ্যমে পৃথিবীর হাজার হাজার তরুণ-তরুণীর মন জয় করে নেওয়া অভিনেত্রী অ্যামান্ডা বাইনেস।
জানা যায়, তিনি নিউইয়র্কের ‘রিটজ কার্লটন’ হোটেলের একটি কে বসে গাঁজা সেবন করছিলেন এবং হোটেল কর্তৃপরে সঙ্গে দুর্ব্যবহার করেন। ফলাফল স্বরূপ চেক আউটের জন্য নির্ধারিত সময়ের আগেই তাকে সেখান থেকে বের করে দেন হোটেল কর্তৃপ।
হোটেল কর্তৃপ জানায়, হোটেল কে গাঁজা সেবন অবস্থায় হোটেলের একজন স্টাফের সঙ্গে দুর্ব্যবহার করেন বাইনেস। তিনি হোটেলের ফ্রন্ট ডেস্ক এটেন্ডেন্টকে কুৎসিত বলে গালি দেন। হোটেল স্টাফটি যেন অতি দ্রুত মুখের প্লাস্টিক সার্জারি করে।
এর আগেও তিনি একবার আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রীকে ‘কুৎসিত-দম্পত্তি’ বলে মন্তব্য করেছিলেন।
তরুণ ও শিশুদের অসম্ভব প্রিয় এই অভিনেত্রীর এমন বেপরোয়া আচরণ ভাল চোখে দেখছেন না কেউ। নিজের টুইটার একাউন্টে নানা রকম অশালীন ছবি প্রকাশ করা ছাড়াও, ২০১০ সালে আমেরিকার ম্যাক্সিম পত্রিকায় অন্তর্বাস পরিহিত অবস্থায় মডেলিং করেন এককালের এই শিশু অভিনেত্রী।
নিকোলোডিয়ান চ্যানেলের শিশুতোষ অনুষ্ঠান ‘দ্য অ্যামান্ডা শো’ এর মাধ্যমে বাইনেস সারা পৃথিবীর শিশু-কিশোরদের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হন। এরপর ‘ইজি এ’, ‘সিডনি হোয়াইট’ এর মতোন একের পর এক টিনএজ চলচ্চিত্রের মাধ্যমে জয় করে নেন তরুণদের মনও। কিন্তু একই সঙ্গে বেপরোয়া জীবন-যাপন ও বিতর্কিত মন্তব্য করায় তাকে নিয়ে শুরু হয়ে যায় ব্যাপক সমালোচনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫