Skip to content

নেইমারের চার গোলে উড়ল বার্সা

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: লিওনেল মেসি না থাকলে বার্সা সমর্থকদের সবচেয়ে বেশি ভরসা যার ওপর, সেই নেইমারও কি না নানা সমস্যায় জর্জরিত। হয়তো ইনজুরি, নয়তো অসুস্থতা কিংবা ফর্মহীনতা- কোনভাবেই সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না তিনি।

অবশেষে স্বরূপে আবির্ভূত হলেন নেইমার ডি সিলভা জুনিয়র। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে রায়ো ভায়োকানোকে পেয়ে যেন গোল উৎসবে মেতে উঠেছে বার্সেলোনা। আরও স্পষ্টকরে বললে, নেইমার। ভায়োকানোকে ৫-২ গোলে হারিয়েছে কাতালানরা। যার মধ্যে চার গোলই এসেছে নেইমারের পা থেকে।

ন্যু ক্যাম্পে তো প্রথমে পিছিয়েই পড়েছিল বার্সেলোনা। খেলা শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই স্বাগতিকদের জালে বল জড়িয়ে দেন রায়ো ভায়োকানোর জাভি গুয়েরা। আরেকটি হারের শঙ্কায় হতাশায় মুষড়ে পড়ে মাঠে উপস্থিত প্রায় ৭৬ হাজার দর্শক।

তবে, ভায়োকানো লিড ধরে রাখতে পেরেছিল মাত্র ৭ মিনিট। খেলার ২২ মিনিটে পেনাল্টি পেয়ে স্পট কিক নেন নেইমার। তাতেই সমতায় ফেরে বার্সা। এর ১০ মিনিট পর ডি বক্সের মধ্যে নেইমারকে হার্ড ট্যাকল করে ফেলে দেয় প্রতিপক্ষের ডিফেন্ডাররা। ফলে আবারও পেনাল্টি। এবারও শট নিলেন নেইমার। লক্ষ্যভেদ করে বার্সাকে এগিয়ে দিলেন ব্রাজিলিয়ান সেনসেশন।

খেলার ৬৯ এবং ৭০ মিনিটে পর পর দুই মিনিটে দুই গোল করে বসেন নেইমার। ৬৯ মিনিটে বক্সের প্রায় ৬ গজ দুর থেকে বাম পায়ের শটে ভায়োকানোর জাল কাঁপান তিনি। সে সঙ্গে মৌসুমের প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। এক মিনিটের ব্যবধানে আবারও গোল। এবারও গোলদাতা নেইমার। সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বাম পায়ের শট নেন নেইমার।

চার গোল হয়ে যায় ব্রাজিলিয়ান এই তারকার। স্প্যানিশ ফুটবলে আসার পর সম্ভবত এই প্রথম এক ম্যাচে চার গোল করলেন নেইমার। ৭৭ মিনিটে ভায়োকানোর জালে শেষ পেরেক ঠুকে দেন লুইস সুয়ারেজ। তাকে বল বানিয়ে দিয়েছিলেন নেইমার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫