Skip to content

রহমানের ল্য এবার ইউরোপ

স্পোর্টস ডেস্ক ॥ দারুণ মওসুম শেষে এবারের গোল ৫০ তালিকায় নাম উঠেছে আমিরাতি ফুটবলার ওমর আবদুল রহমানের। আর নতুন খেতাবে উদ্দীপ্ত ২১ বছরের আবদুল রহমান দলবদলে এ মুহূর্তে ল্য রেখেছেন ইউরোপে। গতকাল আবদুল রহমান বলেন, আমার কাছে প্রস্তাব রয়েছে একাধিক। সৌদি আরব, ইংল্যান্ড, পর্তুগাল থেকে আলাদাভাবে প্রস্তাব পাচ্ছি আমি। তবে বনিবনা শেষে সিদ্ধান্ত নেবে আমার বর্তমান দল আল এইন-ই। একটি কাবের সঙ্গে এমনিতেই আলোচনা এগিয়েছে অনেকটা। অবশ্য এ মুহূর্তে নাম না বলাই উচিত। তবে আমি ইউরোপে খেলতে চাইছি। এবারের গোল ৫০ তালিকায় ৩৯ নম্বরে এ আমিরাতি ফুটবলারের নাম। বিশ্বের সেরা ফুটবলারদের এ তালিকা। এখানে নিজের নাম দেখে আলাদা সম্মানবোধ করছি। আমি শুধু নিজের জন্যই খুশি হইনি বরং আমি মনে করি এতে ফুটবল বিশ্ব দেখতে পেল- আরবের ফুটবল এগোচ্ছে। গোল ৫০-এ স্বীকৃতি আমার কাছে অনেক কিছু। ফুটবল নিয়ে উচ্চাশা আছে আমার। বিশ্বের সেরা ১০ ফুটবলারের তালিকায় নিজের নাম দেখতে চাইব আমি। দারুণ নৈপুণ্যে গোল ৫০ তালিকায় এর আগে নাম তোলা একমাত্র ফুটবলার মিশরের মোহাম্মদ আবুতরিকা। আবদুল রহমানের এবারের স্বীকৃতি লাভে আমিরাতি ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ এই সাবেক আরব ফুটবলার। এতে আলাদা রোমাঞ্চিত রহমানও। বলেন, আবুতরিকার ক্যারিয়ার সৌকর্য বলে শেষ হবে না। আমার দিকে তার নজর পড়েছে, আমার কাছে এটাই অনেক সম্মানের। আরব আমিরাতের জার্সি গায়ে ১৬ ম্যাচে তিন গোল এ উইংগারের। আর আল এইনের হয়ে ৫৭ ম্যাচে তার ২১ গোল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫