বিনোদন ডেস্ক ॥ বডিউডের মিডিয়া পাড়ায় বইছে ভালোবাসার ঝড়। এ সময়ের আলোচিত জুটি রনবীর-ক্যাটরিনার ছুটি কাটানোর রোমান্টিক দৃশ্যর পর পরই গোয়ার এক বিচে দেখা মিলেছে বলিউড অভিনেত্রী বিপাসা বসু ও নায়ক হারমান বাওয়াজের।
সে সময় তারা ছিলেন ভীষণ অন্তরঙ্গ। কিন্তু রনবীর ক্যাটের মতই ধরা খেতে হলো তাদের।
ইতোমধ্যে রোমান্টিক ছুটি কাটিয়ে তারাও ফিরেছেন তাদের নিজের ঘরে।
এক সূত্রে জানা গেছে, ‘বিপাশা বসু হারমানের মধ্যে খুঁজে পেয়েছেন নিজেকে। তাই সারা জীবনের সঠিক সঙ্গী হিসেবে তাকেই বেছে নিতে চান তিনি।’
এক মাস পূর্বে বিপাশার জন্মদিনেও গোয়াতে একসঙ্গে দেখা গেছে তাদের। সুইমিং পুলে বন্ধুদের সঙ্গে হৈ হুল্লোড়ে মাততেও দেখা গেছে।
জানা গেছে, বিপাশার মা এবং বোন তাদের সম্পর্কে বেশ খুশি। এখন শুধু দেখার পালা সত্যি সত্যি এ জুটি একই সুতোই বাঁধা পড়ছে কিনা।
রনবীর-ক্যাটের পর ধরা খেলেন হারমান-বিপাশা
আপডেট :August 1, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
