Skip to content

তারেকের বিরুদ্ধে আরেকটি গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরো একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ তারেকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন বিচারক।
গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মূখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত আজ আদেশের দিন ধার্য করেন।
গত বছরের ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালেক ওরফে মশিউর মালেক দণ্ডবিধির ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় তিনি উল্ল্যেখ করেন-গত বছরের ২৯ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের বেতনাম গ্রিনইয়র্ক হলে এক আলোচনা সভায় বলেন, শেখ মুজিব বঙ্গবন্ধু নন পাকবন্ধু, তিনি জাতির জনক হতে পারেন না, তিনি হত্যাকারী। এইভাবে তারেক রহমান ইতিহাস বিকৃতি করে স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার এবং বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এর আগে, বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় হবিগঞ্জে, নাটোরে এবং কুমিল্লায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫