Skip to content

রংপুরে ইউনিয়ন আ’লীগ নেতাকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার ॥

রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রহমত আলীকে (৫০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা শহর থেকে নিজ বাড়ি বাদে মসকুর গ্রামে ফেরার সময় এ ঘটনা ঘটে।

রংপুর সার্কেলের এএসপি সাইফুর রহমান সাইফ বলেন, রহমত আলীর কাউনিয়া উপজেলা শহরে একটি ফার্মেসি আছে। রাতে সেখান থেকে বাড়িতে ফেরার সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুনীদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫