Skip to content

ঢাকার বাইরে সরিয়ে নেয়া হবে সব প্লাস্টিক কারখানা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক কারখানাগুলোকে ঢাকার বাইরে সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানালেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, পুরান ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক কারখানাগুলোকে মুন্সিগঞ্জে সরিয়ে নেয়া হবে। এসব শিল্প ঢাকায় থাকলে রাজধানী নোংরা হবে।

মঙ্গলবার (ডিসেম্বর ১) একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, যেখানেই প্লাস্টিক, সেখানেই অপরিষ্কার। আমরা কারখানা মালিকদের সাথে বসবো। কিছু শিল্প স্থানান্তর হলে অন্যরাও উদ্বুদ্ধ হবেন।

মন্ত্রী বলেন, দেশে দুই লাখ ৫০ হাজার নার্স প্রয়োজন, কিন্তু এখন কর্মরত আছেন মাত্র ২৫ হাজার। তাই নারীদের পাশাপাশি পুরুষদের এ পেশায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫