Skip to content

তথ্যপ্রযুক্তি সূচকে পিছিয়ে বাংলাদেশ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন (আইডিআই) সূচকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে। এ অঞ্চলে ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩১তম। তালিকায় ৩২তম অবস্থানে আছে আফগানিস্তান। তালিকার শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তালিকায় বাংলাদেশের প্রতিবেশী ভারত ২৫তম এবং পাকিস্তান ৩০তম অবস্থানে রয়েছে। আইটিআই’র সর্বশেষ এই প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বে মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ৭১০ কোটি। এছাড়া বিশ্বে বর্তমানে ৩২০ কোটি মানুষ ইন্টারনেট সুবিধা পাচ্ছেন বলেও এই প্রতিবেদনে বলা হয়েছে। তবে আইটিআই’র প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫