Skip to content

সানিকে নিয়ে তথ্যচিত্র, যা বদলে দেবে আপনার চিন্তা

বিনোদন ডেস্ক ॥

সানি লিওন। এক সময় কম্পিউটারের হিডেন ফোল্ডারে যিনি শত, হাজার, লক্ষ্য চোখের মধ্যে একাকী ঠায় দাঁড়িয়ে থাকতেন লুকিয়ে, কেউ দেখে ফেললে কী ভাববে? উন্মুক্ত তিনি ছিলেনই, এখন গোটাটাই খুললাম খুল্লা। বলিউড কানেকশনের পর থেকেই গুগুল সার্চ ইঞ্জিনে সবথেকে বেশি যাদের খোঁজ করেছে নেটিজেনরা (ওয়েব দুনিয়ার বাসিন্দা), তার একটা দীর্ঘ তালিকা করলে প্রথম দশে অবশ্যই থাকবেন সানি। প্রথমে পর্ন স্টার তারপর বলিউডের হার্ট থ্রব। কীভাবে হল এই অসাধ্য সাধন? তাই এবার দেখা যাবে বড় পর্দায়। তবে এবার বাণিজ্যিক সিনেমা নয়, সানিকে নিয়ে তথ্যচিত্র বানাতে চলেছেন পরিচালক দিলিপ মেহেতা। এই তথ্যচিত্রে প্রথমেই উঠে আসবে সানির পূর্ব পরিচয়ের নানান অজানা তথ্য। সানি লিওন হওয়ার আগে এই বলিউড তারকার নাম ছিল করণজিৎ কওর বোরা। কানাডার শিখ পরিবারের করণজিৎ কীভাবে সানি হলেন এই সমস্ত বিষয়ও থাকবে তথ্য চিত্রে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫