Skip to content

মন্ত্রী এমপিদের আচরণবিধি মানা উচিত

স্টাফ রিপোর্টার ॥

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দেশের গণতান্ত্রিক আচরণে যে জট লেগেছে, তা খুলতে সাহায্য করবে পৌর নির্বাচন।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শনিবার বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, এটা এমন একটা নির্বাচন সেখানে আগে গেলেও বিপদ, পিছে গেলেও বিপদ। একটি নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য পৌর নির্বাচন জাতির প্রত্যাশা। নির্বাচনে হারলে বিএনপি বলবে সরকারের কোনো জনপ্রিয়তা নেই, তাই জাতীয় নির্বাচন দিন।

তিনি বলেন, নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সে জন্য কঠিনভাবে নিরপেক্ষ থাকতে হবে। জাতীয়ভাবে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইসির উদ্দেশ্যে তিনি বলেন, মন্ত্রী এমপিদের আচরণবিধি মানতে বাধ্য করুন। ছোট মাঝারি মন্ত্রীরা নির্বাচনী আচরণবিধি না মানলে আইনের বাস্তবায়ন আপনাকেই (ইসি) করতে হবে। রির্টানিং অফিসারের কাছে পাঠান কেন?’

সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫