Skip to content

গাইবান্ধায় জামায়াত কর্মীসহ গ্রেফতার ২৩

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
গাইবান্ধা: গাইবান্ধায় চলমান বিশেষ অভিযানে দুই জামায়াত কর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০২ জানুয়ারি) দিবাগত রাত থেকে রোববার (০৩ জানুয়ারি) সকাল পর্যন্ত গাইবান্ধা সদরসহ সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা নাশকতাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দায়ের হওয়া মামলার আসামি। এদের মধ্যে জামায়াতের দুই কর্মী রয়েছেন। তাদের সুন্দরগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫