Skip to content

হৃত্বিকের জন্মদিনে শ্রদ্ধার আফসোস!

বিনোদন ডেস্ক ॥
বলিউড স্টার হৃত্বিক রোশনের ৪২ তম জন্মদিন আজ। জন্মদিনের পার্টিতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন বলিউডের অনেক অভিনয় শিল্পীদের। তবে সেই পার্টিতে থাকতে পারছেন না আশিকি ২ খ্যাত নায়িকা শ্রদ্ধা কাপূর।

এক টুইট বার্তায় হৃত্বিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শ্রদ্ধা। তবে অসুস্থতার কারণে পার্টিতে থাকতে পারবেন না জানিয়ে আফসোসও করেছেন তিনি।

শ্রদ্ধা লিখেছেন, এটা আমার জন্য খুব খারাপ টাইমিং। এমন সময় আমি ফুড পয়জোনিংয়ে ভুগছি যে তোমার জন্মদিনের মজার পার্টিটা মিস করবো। অনেক ভালোবাসা রইলো।

এদিকে হৃত্বিকের জন্মদিনের পার্টিতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে শাহরুখ খান, রণবীর সিং, প্রিতী জিনতা ও শিল্পা শেঠীর মতো শিল্পীদের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫