Skip to content

দাউদ ইব্রাহীমের বোন সোনাক্ষি!

বিনোদন ডেস্ক ॥
আন্তর্জাতিক মাফিয়া দাউদ ইব্রাহীম। তার নাম জানে না এমন মানুষ খুব কমই আছে। তবে নতুন খবর হলো তার বোন নাকি বলিউডের নায়িকা সোনাক্ষি সিনহা! হ্যাঁ! তবে সেটা বাস্তবে নয়, সিনেমায়।

‘হাসিনা-দ্য কুইন অব মুম্বাই’ নামের সিনেমায় সোনাক্ষিকে মূল চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন সিনেমার পরিচালক অপূর্ব লাখা। তবে সিনেমার জন্য এখনও চুক্তি করেননি নায়িকা সোনাক্ষি। সিনেমায় যদি তিনি অভিনয় করেন তাহলে সোনাক্ষিকে দেখা যাবে দাউদ ইব্রাহীমের বোনের চরিত্রে। সিনেমার গল্প মূলত দাউদের বোনের বায়োপিক নিয়ে তৈরি।

এ বিষয়ে পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষি বলেন, এখনো আমি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হইনি। চুক্তিতে স্বাক্ষর না করার আগেই কিছু বলবো না।

তিনি বলেন, এ ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে আমি বিস্মিত হইনি। এরকম একটি শক্তিশালী চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে আমি খুব আনন্দিত। এ ধরনের চরিত্রের জন্য আমি এর আগে কখনও প্রস্তাব পাইনি।

আগামীতে ফোর্স ২ এবং আকিরা সিনেমা মুক্তি পাবে ২৮ বছর বয়সী এ অভিনেত্রীর। তবে সোনাক্ষি জানিয়েছেন, ২০১৬ সালে সবগুলো এ্যাকশন সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া আগামীতে আরো কয়েকটি সিনেমায় চুক্তির বিষয়ে কথা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫