Skip to content

‘খালেদা জিয়ার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার ॥

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। মামলা পরিচালনা হবে আইন অনুযায়ী। আজ দুপুরে এফডিসিতে ‘ডিবেট ফর ডেমক্রেসি’ ও ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা অনুমোদনের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রতিক্রিয়া জানান। মন্ত্রী বলেন, দেশে মাদক একটি বড় সমস্যা। একে রোধ করার জন্য সরকার রাজনৈতিকভাবে অঙ্গিকারবদ্ধ। সরকারের পাশাপাশি পুলিশ, র‌্যাব বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক শাখা কাজ করে যাচ্ছে। এই মাদকের কারণে ঐশীর মতো তরুণী তৈরি হয়েছে। আর যেন কোন ঐশী তৈরি না হয় সেজন্য আইনপ্রয়োগকারী সংস্থা কাজ করছে। মাদক প্রতিরোধে দেশবাসীকে ভুমিকা রাখারও আহবান জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫