জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভা মিলিত হয়।
ঝিনাইদহ স্থানীয় সরকার এর উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন এর সার্বিক তত্ববধানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথি বৃন্দ। সরকারী সেবাদানকারী, টেকনোলজি, ই-সেবা, আউটসোসিং বিভিন্ন ক্যাটাগরির ৪২ টি স্টল এ মেলায় স্থান পেয়েছে। আগামী বৃহস্পতিবার এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।
ঝিনাইদহে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
আপডেট :January 27, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
