Skip to content

ক্যাটরিনা-আদিত্যর তিন মিনিটের চুম্বন

বিনোদন ডেস্ক ॥

অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’ আগাগোড়া প্রেমের। তাই এতে প্রেমিক-প্রেমিকার চুম্বন দৃশ্য থাকাটা অস্বাভাবিক কিছু নয়। থাকছেও। ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় কাপুরের এই চুম্বন দৃশ্য নিয়ে এখন মুখরোচক খবর বেরোচ্ছে।

ভারতের ডেইলি নিউজ অ্যানালাইসিসের খবর, দৃশ্যটির ব্যাপ্তি তিন মিনিটের। এটাই বলিউডে ৩০ বছর বয়সী আদিত্যর সবচেয়ে দীর্ঘ চুম্বন দৃশ্য। এর দৃশ্যধারণ হয়েছে মুম্বাইয়ের একটি স্টুডিওতে। তখন হাতেগোনা কয়েকজন ছাড়া কারও থাকার অনুমতি ছিলো না। অত্যন্ত নান্দনিকভাবেই সাজানো হয়েছে এ দৃশ্য।

গানগুলোর জনপ্রিয়তা ও ক্যাটরিনা-আদিত্যর রসায়নের সুবাদে এরই মধ্যে তুমুল আলোচিত হয়েছে ‘ফিতুর’। এতে আরও আছেন বলিউড অভিনেত্রী টাবু। ভালোবাসা দিবসের প্রাক্কালে আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে এটি।

এদিকে প্রচারণার অংশ হিসেবে দিল্লির জনপথে কেনাকাটা করেছেন ক্যাটরিনা ও আদিত্য। এই মার্কেট মেয়েদের জামা-কাপড়ের জন্য প্রসিদ্ধ। দিল্লির বেশিরভাগ মেয়ে এখানেই কেনাকাটা করে। কানের দুল ও চুড়ি বাছাইয়ে ক্যাটকে মতামত দিয়েছেন আদিত্য। আবার ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে শালও দিয়েছেন আদিত্য। বিনিময়ে আদিত্যকে একটি স্কার্ফ কিনে দেন ক্যাটরিনা। এবারই প্রথম তাদেরকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫