Skip to content

মার্চে ঢাকায় আসছেন সিরিসেনা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় খবরটি জানানো হয়েছে।

খবরে বলা হয়, ঢাকা ও কলম্বোয় পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। সুবিধাজনক তারিখ নির্ধারণে তারা কাজ করছেন। সিরিসেনার এ সফরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন হবে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই সিরিসেনার প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। তবে এর আগে মাহিন্দা রাজাপাকসের মন্ত্রিসভার সদস্য থাকা অবস্থায় ২০১৩ ও ২০১৪ সালে দুইবার তিনি ঢাকা সফর করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫