Skip to content

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

জেলা প্রতিনিধি ॥
সাতক্ষীরা: স্বাস্থ্য ও পবিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক শুক্রবার সকাল ৯টায় তার নির্বাচনী এলাকা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা খানবাহাদুর আহানউল্লাহ (র.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।

দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক মুসল্লি নলতা কেন্দ্রীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে স্বাস্থ্য মন্ত্রী কালিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

এদিকে, সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, সদর এমপি আলহাজ এম এ জব্বার ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫