Skip to content

বৃষ্টিতে বিলম্বিত হল্যান্ডের ম্যাচ

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ধর্মশালার আকাশ আশার আলো দেখাচ্ছে না। দুপুরে সূর্য হাসলেও সে হাসি দীর্ঘায়িত হয়নি। এখন আবার বৃষ্টি হচ্ছে। এতে বিলম্বিত হচ্ছে আয়ারল্যান্ড ও হল্যান্ডের ম্যাচ।

রোববার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বৃষ্টি থামলে টস করতে নামে দু’দলের অধিনায়ক। ভালোভাবেই টস অনুষ্ঠিত হয়। আয়ারল্যান্ড ভাগ্যের লড়াইয়ে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তাদেরকে বল করতে নামতে দেয়নি বৃষ্টি। খেলা শুরু হওয়ার আগেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ফলে ম্যাচ বিলম্বিত হচ্ছে।

একই মাঠে রাত ৮টায় বাংলাদেশ ও ওমান দলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচ হবে কিনা সন্দেহ আছে। ম্যাচটি পরিত্যক্ত হলেও সুপার টেন পর্বে খেলবে বাংলাদেশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫