Skip to content

ভেড়ামারায় অটোচালককে গলা কেটে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি ॥

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি লিচু বাগান থেকে সুজন সিকদার (২৮) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম শাহীন জানান, সুজন সিকদারের পেটে ও পিঠে ছুরিকাঘাত ছাড়াও গলাকেটে মৃত্যু নিশ্চিত করেছে হত্যাকারীরা। রাত দুইটা থেকে চারটার মধ্যে তাকে হত্যা করা হতে পারে।

উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় পাওয়া গেছে। তিনি কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার সুখনগর বস্তির মঞ্জিল সিকদারের ছেলে। তিনি অটো চালাতেন। তার অটোরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দ্রুতই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫