Skip to content

নববর্ষের রঙে রঙিন মালয়েশিয়া

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

কুয়ালালামপুর : প্রতিবারের মতো এবারও এক ভিন্ন আমেজে মালয়েশিয়ায় নানা আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪২৩। পহেলা বৈশাখে হাইকমিশনের আয়োজনে রেনেসান্স কুয়ালালামপুর হোটেলের বলরোমে মালয়েশিয়া সময় সকাল ১০টার দিকে শুরু হওয়া বর্ষবরণের এ অনুষ্ঠানে শিল্পীরা মানবতার গান পরিবেশন করেন। মালয়েশিয়ার সবখানেই যেন নতুন সুর, সবখানেই উৎসবের রঙ ছড়িয়েছে।

দূতাবাসের আয়োজনে শামিল হতে সেখানে সমবেত হন মালয়েশিয়াস্থ শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, ভেনিজোয়েলা, কিউবা, আফগানিস্তান, কোরিয়া, রাশিয়া, ইন্ডিয়ার রাষ্ট্রদূতসহ অনেকে। তাদের পরনে ছিল রঙিন পোশাক।

অনুষ্ঠানে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার মো. শহিদুল ইসলাম বলেছেন, ‘সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। একবার চলে গেলে তা আর ফিরে আসে না। আপন গতিতে বয়ে চলে যাওয়াই সময়ের ধর্ম। তবুও মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা কিংবা ঘটনা স্থান করে নেয় ইতিহাসের পাতায়। ইতিহাস মানব জীবনে সবসময় গুরুত্ব বহন করে।’

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মো. ফয়সাল আহমেদ, কাউন্সিলর (শ্রম) মো. সায়েদুল ইসলাম, কন্স্যুলার (পলিটিক্যাল) রইস হাসান সারোয়ার, ফার্স্ট সেক্রেটারি এস কে শাহীন, শাহিদা সুলতানা, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মুশাররাত জেবিন, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) তাহমিনা ইয়াসমিন, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫