Skip to content

গাজীপুরে মেম্বার প্রার্থীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরের আমুনা বনকরা এলাকায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আক্তার হোসেন নামে এক ইউপি মেম্বার প্রার্থী খুন হয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতা গ্রামের জাবেদ আলী খন্দকারের ছেলে। তিনি প্রহলাদপুর ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মোরগ মার্কা প্রতীক নিয়ে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাত ১১টার দিকে আক্তার হোসেন বাড়িয়া এলাকায় স্থানীয় এক ব্যক্তির জানাজা নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি আমুনা বনকরা এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলায় করে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি মোটরসাইকেল উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহতের স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে আসছিল প্রতিপক্ষ। তাদের হামলাতেই তার স্বামী খুন হয়েছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫