Skip to content

শখের চুরি রোগ!

বিনোদন ডেস্ক ॥

একটি মেয়ে নিজের অজান্তে চুরি করে। কিন্তু বিষয়টি সে নিজেও জানেনা বা বুঝতে পারে না। পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। কিন্তু তার স্বামী জানে না তার এই স্বভাবের কথা। একের পর এক জিনিসপত্র সে চুরি করতে থাকে সে। এমনই এক চোরের ভূমিকায় অভিনয় করেছেন আনিকা কবীর শখ। তার সহশিল্পী নিলয়।

ছোটপর্দার জনপ্রিয় জুটি নিলয়-শখকে নিয়ে নাটকটি তৈরি করছেন কৌশিক শঙ্কর দাশ। এর নাম ‘সাইলেন্ট থিফ’। লিখেছেন সাব্বির চৌধুরী। সংলাপ ও চিত্রনাট্য তানিন রহমানের। নাটকটিতে দেখা যাবে স্বামীর সহযোগিতায় চুরি করার মতো অদ্ভুত এক রোগের হাত থেকে রেহাই পায় মেয়েটি।

পরিচালক কৌশিক জানান, নাটকটির শুটিংয়ের কাজ হয়েছে উত্তরাসহ ঢাকার বিভিন্ন জায়গায়। নাটকটি প্রচার হবে ঈদে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫