বাংলাভূমি২৪ ডেস্ক ॥
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে গাছ বোঝাই ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের তাদের নাম-পরিচয় জানা যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ জানান, নিহতদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ।
