Skip to content

বাংলাদেশের ছবিতে দেব! কিন্তু নায়িকা কে?

বিনোদন ডেস্ক ॥
‘দেব’ ওপার বাংলার সাড়া জাগানো হিরো। আর এই হিরোকে নিয়ে বিগত সময় অনেক খবর শোনা গেছে। তিনি নাকি বাংলাদেশের অমুক ছবিতে কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। এমন অমুত-তমুক অনেক খবরই শোনা গেছে। কিন্তু এবার একটু ব্যতিক্রম ভাবেই শোনা গেলো এক নতুন খবর, তিনি সত্যিই বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন।

ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল মুভিজ ও কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস ব্যানারে অভিনয় করতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ-নায়ক দেব। ছবির নাম ‘চোখের জল’।

দেবের সঙ্গে চূড়ান্ত কথা সেরে ফেলেছে দুই প্রযোজনা সংস্থা। আর দেবের বিপরীতে নায়িকা থাকবেন বাংলাদেশের কোনো নতুন মুখ। চলতি বছরের ২৭ ডিসেম্বর ছবির শুটিংয়ের জন্য শিডিউল দিয়েছেন দেব। ছবির শুটিং হবে এশিয়া-ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫