Skip to content

আদালতে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের বক্তব্য উপস্থাপন করতে আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই মামলার বিচারকাজ চলছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার বিচারকাজও একই আদালতে চলছে। এই মামলায় সকাল সাড়ে ১০টার দিকে দুদকের তৎকালীন পরিচালক নূর আহমেদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাঁকে জেরা শুরু করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫