Skip to content

ইজতেমায় ৮ জন নিহত

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিশ্ব ইজতেমা ময়দানে এ পর্যন্ত আগত মুসল্লিদের ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে শনিবার মারা যান বেদন মিয়া (৬০) ঢাকার সবুজবাগের কদমতলা এলাকার গফুর উদ্দীনের ছেলে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইজতেমা ময়দানে ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।

এর আগে- তারা মিয়া (৫৫), বাবুল মিয়া (৬৫), সাহেব আলী (৪০), হোসেন আলী (৬০), আব্দুস সাত্তার (৬৫), জানু ফকির (৬৮) ও ফজলুল হক (৬০) নামে ৭ মুসল্লির মৃত্যু হয়। প্রচণ্ড শীত ও বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫