Skip to content

দীপিকা জন্ম দিবেন ভিন ডিজেলের সন্তান!

বিনোদন ডেস্ক ॥

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনোর সঙ্গে হলিউড অভিনেতা ভিন ডিজেলের সম্পর্কের গভীরতা যত দিন যাচ্ছে ততই আঠার মতো লেগে যাচ্ছে। গুঞ্জনও রয়েছে তাদেরকে নিয়ে। এবার গুঞ্জনের আগুনে ঘি ঢেলে তা সিক্ত করলেন দীপিকা নিজেই। আর বলেও ফেললেন তিনি নাকি ভিন ডিজেলের সন্তান জন্ম দিয়ে মা হতে চান।

ভারতের সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে, হলিউডের একটি শোতে এই ইচ্ছার কথা নিজে মুখে প্রকাশ করেছে দীপিকা। শোয়ের হোস্ট এলেন ডিজেনেরস ভিন ও দীপিকার রসায়ন নিয়ে প্রশ্ন করায় টোল ফেলা হাসি চেপে ডিপস বলে, ‘আগুন ছাড়া কি ধোঁয়া বের হয়।’

এলেন দীপিকার কাছে জানতে চান, ‘ছবিতে তো বেশ রোমান্স দেখা গিয়েছে। তা এখনও চলছে। তোমার মুখ দেখে আমি তা আন্দাজ করতে পারছি। তবে কী সত্যি কিছু?’ জবাবে দীপিকা বলেন, ‘আগুন ছাড়া ধোঁয়া বের হয় না।’

বলিউড টাউনের লেগি ল্যাস দীপিকা বলেন, ‘সবই আমার মাথায় ঘুরছে। হয়তো আমার মাথায় ঘুরছে ভিন ডিজেলের সঙ্গে আমি সুন্দর সন্তানদের জন্ম দিই। এগুলো সবই কিন্তু আমার মাথায় ঘুরছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫