Skip to content

৪৮ ঘন্টার মধ্যে মেয়র মিরুকে গ্রেপ্তারের আল্টিমেটাম

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিরাজগঞ্জের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার পর থেকেই পলাতক আছেন প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু। এদিকে ৪৮ ঘন্টার মধ্যে মিরুকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক নেতারা।

পৌর মেয়রের বিরুদ্ধে সন্ত্রাসি কার্যক্রমের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কারসহ দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার রাজনৈতিক ও সাংবাদিকসহ স্থানীয়রাও।

হালিমুল হক মিরু আশির দশকে জাসদ রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন। এরপর তিনি উপজেলা ও জেলা আওয়ামী লীগের শীর্ষপদে আসীন হন, বাগিয়ে নেন পৌর মেয়রের পদও।

২০০৪ ও ২০০৮ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কারও করা হয় তাকে। এরপর আবারও আওয়ামী রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরে তৃণমূলের ভোটে নির্বাচিত না হয়েও কেন্দ্র থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন তিনি।

মেয়র হওয়ার পর থেকেই বেপোরোয়া হয়ে উঠেন মিরু। সে ও তার সহোদরদের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ট পৌরবাসী। সবশেষ, ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় পৌর মেয়রের গুলিতে নিহত হন সমকালের উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

এদিকে, দলীয় বৈঠক করে অভিযুক্ত মেয়রের বিরুদ্ধে সাংগঠনিক ব্যব¯’া নেয়া হবে বলে জানালেন, আওয়ামী লীগের নেতারা। মিরুসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানালেন, আইনশৃঙ্খলা বাহিনী। -তথ্যসূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫