Skip to content

আইএস নিধনে সহায়তা করলে পুতিনের পাশে থাকবো: ট্রাম্প

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সম্মান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক বিল ও’র‌্যালির সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিনকে সম্মানের কথা জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, অন্য সব মানুষের মতো আমি রুশ প্রেসিডেন্ট পুতিনকে অনেক সম্মান করি তবে তার মানে এই না যে আমি সব সময় তার পাশে থাকবো। পুতিন তার দেশের  নেতা। রাশিয়া যদি আইএসআই নিধনে যুক্তরাষ্ট্রকে সমর্থন করে তাহলে মস্তোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ভালো থাকবে।

তবে ট্রাম্প একা রাশিয়ার সমর্থন করবেন কিনা এই বিষয়ে তার ধারণা নেই বলে ফক্স নিউজের সাক্ষাৎকারে জানান। বিল ও’র‌্যালি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে চাপ প্রদান করেন ও ট্রাম্পের এই চিন্তা ধারাকে হত্যাকারী চিন্তাধারা বলে আখ্যায়িত করেন।

বিল ও’ র‌্যালি ট্রাম্পকে বলেন পুতিন একজন হত্যাকারী। আশেপাশে অনেক হত্যার জন্য পুতিন জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাকে কেন সমর্থন করেন। র‌্যালির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাদের দেশে হত্যাকারী আছে তবে আমরা কি এতই নির্দোষ। আমাদের দেশেও অনেক হত্যাকারী রয়েছে বলে ট্রাম্প পুতিনের প্রতি সমর্থন করেন। স্থানীয় সময় রোববার বিকেলে সুপার বোলের আগে সাক্ষাৎকারটি সম্প্রচার করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫