Skip to content

সবার সহযোগিতা চাইলেন নতুন সিইসি নুরুল হুদা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
দেশের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একটি গণমাধ্যমকে বলেছেন, এটা অনেক বড় দায়িত্ব ও ভালো দায়িত্ব। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ সবার সহযোগিতা চাই।

গতকাল সোমবার রাত ১১টার দিকে প্রভাবশালী এই গণমাধ্যমকে এ প্রতিক্রিয়া জানান কে এম নুরুল হুদা। সাবেক এই সচিব বলেন, শপথ নেওয়ার পর অন্য কমিশনারদের সঙ্গে পরামর্শ করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

নুরুল হুদার সঙ্গে দায়িত্ব পালন করবেন অন্য চার নির্বাচন কমিশনার সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী।

সোমবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ পরবর্তী সিইসি ও কমিশনারদের নিয়োগ অনুমোদন করেন। রাত সাড়ে ১০টায় এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। সূত্র-প্রথম আলো

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫