Skip to content

পাকশি বিভাগের উদ্যোগে রেল স্টেশনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ রেলওয়ে পাকশি বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বুধবার বঙ্গবন্ধু সেতু পুর্ব স্টেশন হতে মৌচাক পর্যন্ত সকল রেল স্টেশনের পাশে অবৈধ স্থাপনা সমুহ উচ্ছেদ করা হয়।

এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন পাকশির বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদার।

এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে মোট পঞ্চাশটির বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

পাকশির সহকারি পরিবহন কর্মকর্তা মো, নাসির উদ্দিন জানান এ অভিযান ভবিষ্যতে আরো বেগবান করা হবে যাতে রেল স্টেশনের পাশে অবৈধ কেউ অবৈধ স্থাপনা গড়ে তুলওে না পারে।

পরিচালিত এ অভযানে অংশগ্রহণ করেন মোঃ ইউনুস আলি, বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা/পাকশি, আহসান উল্লাহ ভুইয়া, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা/পাকশি, জনাব আবু হেনা মোস্তফা আলম, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী/পাকশি, মোঃ খাইরুল ইসলাম, বিভাগী বিদ্যুৎ  প্রকৌশলী/পাকশি এবং জনাব মোঃ নাসির  উদ্দিন সহকারি পরিবহন কর্মকর্তা/পাকশি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫